রাউটার আর ONU টেবিলের কোণায় তারসহ পড়ে থাকলে দেখতে যেমন খারাপ লাগে, তেমনি ধুলা জমে আর বাচ্চারা টানাটানি করে সংযোগও নষ্ট করে ফেলে।
**দুই স্তরের তাক** — উপরে রাউটার, নিচে ONU বা মডেম। দুটোই আলাদা করে বসানো যায়, বাতাস চলাচলে বাধা পড়ে না বলে গরমও হয় কম।
**সিগন্যাল ভালো পাওয়া যায়** — উঁচুতে বসানো রাউটারের সিগন্যাল ঘরজুড়ে ভালো ছড়ায়, মেঝে বা টেবিলের চেয়ে কভারেজ বাড়ে।
**তার গুছিয়ে রাখা যায়** — পেছনে তার বের করার জায়গা থাকায় ক্যাবল ঝুলে থাকে না, দেখতে পরিষ্কার লাগে।
**সহজ ইনস্টলেশন** — স্ক্রু ও প্লাগ সাথেই দেওয়া, ১০ মিনিটেই দেয়ালে লাগিয়ে ফেলা যায়। রাউটার ছাড়াও সেট-টপ বক্স বা ছোট স্পিকার রাখতেও ব্যবহার করা যায়।