বড় পাওয়ার ব্যাংক ব্যাগে ভারী লাগে। JR-PBF27 আকারে ছোট বলে পকেটেই রাখা যায়, অথচ ক্ষমতায় কমতি নেই।
**মিনি ডিজাইন** — হাতের তালুর সমান, শার্টের পকেটেও এঁটে যায়। ওজন কম, সারাদিন বহন করতে অসুবিধা হয় না।
**২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং** — সমর্থিত ফোনে দ্রুত চার্জ ঢোকে।
**১০০০০ mAh** — ফোন প্রায় দুইবার ফুল চার্জ, দিনের বাইরের কাজের জন্য যথেষ্ট।
**একাধিক পোর্ট** — USB-A ও Type-C, একসাথে দুটো ডিভাইস চার্জ দেওয়া যায়।
**নিরাপত্তা** — ওভারচার্জ ও শর্ট সার্কিট প্রোটেকশন সহ।